Android এর ৭টি গুরুত্বপূর্ণ ফিচার যা আপনার ব্যবহার করা উচিত
Android ফোন জনপ্রিয় হওয়ার একটি বিশেষ কারণ হচ্ছে এখানে অনেক ফিচার অ্যাভেলেবল রয়েছে এবং নানা প্রকারে কাস্টমাইজেশন করা সম্ভব।
কাস্টোম ও গুগল কি-বোর্ড
স্যামসাং গ্যালাক্সির মত স্মার্টফোনে গুগলের কাস্টম কিবোর্ড ব্যবহার করা সম্ভব। এটি ডাউনলোড করে মেইন কিবোর্ড হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে কিবোর্ডের সাইজ ছোট বড় করার অপশন রয়েছে।
গুগল কি-বোর্ড এর মাধ্যমে আপনি দ্রুত টাইপ করতে পারবেন। তবে আপনি যদি স্টাইলাস পেন ব্যবহার করে টাইপ করেন তাহলে আপনি আরো দ্রুত গতিতে অগ্রসর হতে পারবেন।
ডিফল্ট মেসেজিং অ্যাপ
আপনার পছন্দের অ্যাপ্লিকেশনটি ডিফল্ট অ্যাপ হিসেবে নির্বাচন করুন। মোবাইলের ট্র্যাডিশনাল এসএমএস App পছন্দ না হলে messenger বা whatsapp আপনি default app হিসেবে নির্বাচন করতে পারেন।
ডিসপ্লে বিভাজন করা
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডিসপ্লে কে দুই ভাগে ভাগ করে নিতে পারবেন। আনুভূমিক স্টাইলে বা উলম্ব পদ্ধতিতে ভাগ করা সম্ভব। এতে করে আপনার মাল্টি টাস্কিং এ বিশেষ সুবিধা পাবেন।
.jpeg)